খেলা

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে অলিম্পিক অ্যাসোসিয়েশন

ক্রীড়া প্রতিবেদক

গত বছরের ৫ জুলাই দাবা খেলতে খেলতে দুনিয়া ত্যাগ করেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার এই আকস্মিক মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনকে কাঁদিয়ে ছিল। চোখের পলকেই কেটে গেল এক বছর। ছেলে তাহসিন তাজওয়ারের সামনের দিনগুলো কীভাবে কাটবে এ নিয়ে শঙ্কায় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য।

জিয়া দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন। সর্বোচ্চ সংখ্যক জাতীয় চ্যাম্পিয়নও তিনি। দেশ-বিদেশ মিলিয়ে শতাধিক চ্যাম্পিয়ন ট্রফি। জিয়ার অনেক শিষ্য ভারতের গ্র্যান্ডমাস্টার। দাবাই ছিল তার ধ্যান জ্ঞান। এমন কিংবদন্তি ক্রীড়াবিদের অকাল প্রয়াণে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। দুই দফায় তারা জিয়া পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিওএ ভবনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শেফাউল কবির জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যর হাতে দ্বিতীয় দফার ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় জিয়ার একমাত্র পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াও উপস্থিত ছিলেন।

জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সময়ে আমাদের অর্থের খুব প্রয়োজন ছিল। বিওএ’র এই অর্থ তাহসিনের শিক্ষা ও খেলার জন্য খুব কাজে আসবে। বিওএকে ধন্যবাদ আমাদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য।’

বিওএ’র ১০ লাখ ছাড়া ক্রিকেটার তামিম ইকবাল ৫ লাখ, ক্রিকেট বোর্ড তাহসিনের খেলার জন্য দুই দফায় বিশ লাখ, আর ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ২ লাখ টাকা পেয়েছিল জিয়ার পরিবার। জিয়ার স্ত্রী এই সহায়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি স্থায়ী ও বড় সহায়তা প্রত্যাশী, ‘অনেক ক্রীড়াবিদ সরকার থেকে জমি, ফ্ল্যাট বা বড় অঙ্কের সহায়তা পায়। জিয়ার ক্রীড়াঙ্গনে যে অবদান এরকম কিছু পেলে আমার তাহসিনের জন্য একটু স্বস্তি হতো।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা