বিনোদন

ব্যাংকার থেকে মহানায়ক বুলবুল

বিনোদন প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে ভক্তদের কাঁদিয়ে চিরতরে চলে গিয়েছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিকের বেশি চলচ্চিত্রে। প্রতিভার স্বাক্ষর রেখেছেন চলচ্চিত্র নির্মাণেও।

‘ধীরে বহে মেঘনা’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘দেবদাস’, ‘দিপু নাম্বার টু’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘কলমিলতা’, ‘মহানায়ক’, ‘দহন’, ‘এখনও অনেক রাত’, ‘শুভদা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘দুই জীবন’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘দুই নয়নের আলো’ প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেতা।

অভিনয় জগতে থিতু হওয়ার আগে তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলেন বুলবুল আহমেদ। শাখা প্রধান হিসেবে চাকরি করেছেন টানা ১০ বছর। তবে সেখানে তাঁর মন বসেনি। শেষমেশ ব্যাংকিং পেশা ছেড়ে দিয়ে অভিনয়ে নেমে পড়েন পুরোদমে।

বুলবুল আহমেদের ভাষ্য মতে, চাকরি ছেড়ে সেসময় অভিনয়ে তাঁর নাম লেখানো ছিল রীতিমতো জীবন নিয়ে জুয়া খেলা! এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ব্যাংকে চাকরি করা অবস্থায় বন্ধু-বান্ধবরা মিলে ‘জীবন নিয়ে জুয়া’ নামের একটি ছবি বানিয়েছিল, যেখানে তিনি অভিনয় করেছিলেন। বুলবুল আহমেদের মতে, সেই সিনেমাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যদিও সেটি আলোর মুখ দেখেনি। কিন্তু সেই সিনেমাটির পরই চাকরি ছেড়ে পুরোমাত্রায় অভিনয়ে সময় দেন তিনি। এ অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ইউসুফ জহির পরিচালিত ‘ইয়ে করে বিয়ে’। এরপর একের পর এক চলচ্চিত্রে বাজিমাত করেছেন তিনি। বিশেষ করে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এই দুটি চলচ্চিত্র দিয়ে জায়গা করে নেন সব শ্রেণির দর্শকের হৃদয়ে।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন বুলবুল আহমেদ। তাঁর আসল নাম তাবাররুক আহমেদ। বাবা-মা তাঁকে ‘বুলবুল’ বলে ডাকতেন। ছোটবেলা থেকেই ছিলেন লেখাপড়ায় বেশ মনোযোগী। পড়েছেন ঢাকার ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলে। সেখান থেকে এসএসসি পাস করে নটরডেম কলেজে ভর্তি হন। পড়েছেন সিলেটের এমসি কলেজেও। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করে ১৯৬৫ সালে ব্যাংকের চাকরিতে যোগ দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

গুপ্তধনের খোঁজে খনন, হুমকিতে জমিদার বাড়ি ও বউঘাট

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় দুই শতাব্দী প্রাচীন বাইশরশি জমিদার বাড়ির ঐতিহা...

ইসলামাবাদে আমেরিকা-ইরান বৈঠক হবে কি?

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর...

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেফতার

গৃহকর্মীকে ধর্ষণ এবং ধর্ষণের বিচার চাওয়ায় ধর্ষিতার মাথার চুল কেটে দেওয়ার ঘটনা...

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা