ছবি: সংগৃহীত
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুশূন্য, ভর্তি ৪৮৬

আমার বাঙলা ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন রোগী। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩৪ ও রংপুর বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮১ জন রোগী। এতে চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ২০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৭ হাজার ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

পাঁচ ব্যাংকের আর্থিক সংকট: একীভূতকরণে সমাধান, নাকি নতুন শঙ্কা?

পাঁচটি সংকটাপন্ন ইসলামী ধারার বেসরকারি ব্যাংককে একীভূত করে নতুন একটি রাষ্ট্রী...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুক...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা