নিহত ব্যবসায়ী কামাল। ছবি: সংগৃহীত
সারাদেশ
পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন

চট্টগ্রামে ট্রেনে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন (৪১) আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

আজ (শনিবার) তার কোন পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছে।

মুলত: গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার কদমতলী এলাকায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় সূত্র জানিয়েছে, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবার ভোরে তার টেরিবাজারস্থ বাসা থেকে বের হন। এরপর তার আর কোন হদিশ মিলেনি। আত্মীয়স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাননি।

গতকাল শুক্রবার খবর পাওয়া যায়, মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবারই আত্মহত্যা করেছেন। তার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। কেউ খোঁজ করতে না আসায় পুলিশ লাশটি আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করে। তার লাশ আজ বেওয়ারিশ লাশ হিসেবে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয় বলে আনজুমানে মফিদুল ইসলাম সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বলেন, মোহাম্মদ কামাল উদ্দিন আত্মহত্যা করেছেন। এক ব্যবসায়ীর কাছে তিনি মোটা অংকের টাকা পেতেন। সেগুলো ফেরত না পাওয়ায় তিনি বেশ চাপে পড়ে যান এবং আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী এবং তিন পুত্র সন্তান রয়েছে।

এদিকে তার ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা