ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে কুরআন পোড়ানোর অভিযোগে পিতাপুত্র আটক

আমার বাঙলা ডেস্ক

পবিত্র কুরআন শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া রাড়ীবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা।

শুক্রবার রাত ১১টার দিকে এলাকাবাসী অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২জনকে আটক করে।

স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, গত ৩ ডিসেম্বর রাত প্রায় পোনে ৩টার দিকে মো. শফিউল বাসার হাসিব (৪০) নিজ বসতঘরে কুরআন শরিফে আগুন দেয়। ঘটনাটি তার ফুফু হোসনেয়ারা হাসনাত (৫৬) প্রত্যক্ষ করেন। পরে সকালে হাসিবের বাবা মো. রবিউল আওয়াল জসিম ওরফে খোকন (৬৫) পোড়া পৃষ্ঠা ও ছাই পাশের ডোবায় ফেলেন।

বিষয়টি শুক্রবার এলাকায় জানাজানি হলে মুসল্লিদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। আশপাশের মানুষ অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ২জনকে আটক করে হেফাজতে নেয়।

সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, হোসনেয়ারা হাসনাতের অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা