ছবি: আমার বাঙলা
সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তিতে কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘাআয়ু কামনা করে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষক দল বন্দর থানা শাখা এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন ।​শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুম'আ এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।​তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমার নেত্রী অসুস্থ ছিলেন না, তাঁকে 'স্লো পয়জন' (Slow Poison) দিয়ে এই অবস্থা করা হয়েছে। এতকিছু হলেও আমাদের নেত্রী দেশ ছেড়ে পালায়নি। আজকে সারা দেশ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। আমাদের নেত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।"

​বন্দর থানা কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান লিটন-এর সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন, বিশেষ অতিথি রাসেল, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রনি, এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ।​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর থানা কৃষক দলের সদস্য সচিব হাসিব হাসান শান্ত।

​এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, মিজানুর রহমান সুমন, মোজাম্মেল হক জনি। ​ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ১৯ নং ওয়ার্ড আহ্বায়ক সেলিম মাতবর, ২৩ নং ওয়ার্ড আহ্বায়ক ফজলুল হক, ২৪ নং ওয়ার্ড আহ্বায়ক মাসুম খান, ২৫ নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল কাদির স্বপন, আল মামুন, ২৬ নং ওয়ার্ড আহ্বায়ক ইয়াসিন মিয়া, ২৭ নং ওয়ার্ড সদস্য সচিব মো. আনিসুর রহমান, থানা সিনিয়র সহ-সভাপতি মো. ছমির শেখ, থানা নেতা মমিন উল্লাহ মমিন, ২৩ নং ওয়ার্ড সদস্য মজিবর, মো. হাসান সহ কৃষক দল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।​দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আমার বাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

গুপ্তধনের খোঁজে খনন, হুমকিতে জমিদার বাড়ি ও বউঘাট

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় দুই শতাব্দী প্রাচীন বাইশরশি জমিদার বাড়ির ঐতিহা...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

ইসলামাবাদে আমেরিকা-ইরান বৈঠক হবে কি?

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেফতার

গৃহকর্মীকে ধর্ষণ এবং ধর্ষণের বিচার চাওয়ায় ধর্ষিতার মাথার চুল কেটে দেওয়ার ঘটনা...

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন তিন মাফিয়ার নিয়ন্ত্রণে!

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন তিন মাফিয়ার নিয়ন্ত্রণে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা