ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে সচিব

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সম্প্রতি তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু সীমান্তের জিরো পয়েন্টে নির্মাণাধীন লাতু রেলস্টেশন,বড়লেখা রেলস্টেশন ও কাঠালতলী রেলস্টেশন-সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী,রেলওয়ে কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিদর্শনকালে রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম জানান, ২০২৬ সালের জুন মাসে প্রকল্পের কাজ সম্পন্নের লক্ষ্যে নির্ধারণ করেই অবকাঠামোগত সকল ধরণের নির্মাণ কাজের তদারকি করছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় ও রেলওয়ে অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনেক আগেই ডেডলাইন বেঁধে দেওয়া আছে। যদি না রাজনৈতিক কিংবা অন্য বিষয়ে পটপরিবর্তন না হয় তবে টার্গেট টাইমের মধ্যেই প্রকল্পটির বাস্তবায়ন আশা করছেন।

জানা গেছে, ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সে সময় পর্যন্ত ১০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ৫ম দফা বর্ধিত মেয়াদ শেষ হয়েছে চলিত বছরের ৩০ই জুনে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বশেষ বর্ধিত মেয়াদে কাজ সম্পন্ন করেছে ৬০ থেকে ৬৫ ভাগ। ২০২৬ সালের ৩০ই জুনের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচলের উপযোগি করার লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ চালিয়ে গেলেও আগের তুলনায় কাজের গতি বাড়ালে ডেডলাইন অনুযায়ী ২০২৬ সালের ৩০ই জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের ব্যাপারে যতেষ্ট শঙ্কা রয়েছে।

আমার বাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

গুপ্তধনের খোঁজে খনন, হুমকিতে জমিদার বাড়ি ও বউঘাট

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় দুই শতাব্দী প্রাচীন বাইশরশি জমিদার বাড়ির ঐতিহা...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

ইসলামাবাদে আমেরিকা-ইরান বৈঠক হবে কি?

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর...

হাড়ক্ষয় রোগ: জনস্বাস্থ্যে নীরব সংকটের সতর্ক বার্তা

ডা.মু. মাহতাব হোসাইন মাজেদ : হাড়ক্ষয় রোগ, যা চিকিৎসাবিজ্ঞানে অস্টিওপোরোসিস না...

আগামীতে জামায়াতকে  রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব...

বন্দরে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেফতার

গৃহকর্মীকে ধর্ষণ এবং ধর্ষণের বিচার চাওয়ায় ধর্ষিতার মাথার চুল কেটে দেওয়ার ঘটনা...

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে 'ভয়েস ফর চট্টগ্রাম' এর মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা ন...

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন তিন মাফিয়ার নিয়ন্ত্রণে!

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন তিন মাফিয়ার নিয়ন্ত্রণে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা