ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিব খানের পরামর্শ মেনে চলেন অপু বিশ্বাস

আমার বাঙলা ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ওজন কমিয়ে নিজের পরিবর্তিত রূপে ইতোমধ্যেই ভক্তদের নজর কাড়তে শুরু করেছেন তিনি।

সম্প্রতি অপু বিশ্বাস তার পেশাগত জীবন, নতুন সিনেমা ও সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি স্পষ্ট করেছেন, পেশাগত জায়গায় ব্যক্তিজীবন নিয়ে এমন কোনো মন্তব্য করতে চান না, যা বিতর্ক তৈরি করে।

অপু বিশ্বাস জানান, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কের মুখে ফেলবে। মিডিয়ায় এমন কোনো বিষয় আমি উত্থাপন করব না, যা আমার পেশাগত জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

নিজের পরিবর্তিত চেহারার রহস্য নিয়েও নায়িকা বলেন, ‘আমি মনে করি, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি আমার ভক্ত ও ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।’

ডিসেম্বর মাসে অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি একটি রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি। ছবিতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।

নতুন এই প্রজেক্টে কাজ করতে যাওয়ার আগে অপু বিশ্বাসের সঙ্গে কথা হয়, যেখানে তিনি জানান, সাময়িক বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরছেন।

সাক্ষাৎকারে অপু আরও বলেন, ‘এমন কোনো কথা আমি আপনাদের বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই আপনারা তীর ছুড়ে দেবেন। তাই আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলব না, যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে।’

অনুষ্ঠানে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও তার বাবা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে হেসে অপু বিশ্বাস পাল্টা প্রশ্ন করেন, ‘আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক সত্যিকার অর্থে কেমন, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে?’

এরপরই ব্যক্তিজীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাকে ব্যক্তিজীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন।

নায়িকা বলেন, ‘আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন (শাকিব খান), উনি একজন স্বনামধন্য অভিনেতা। উনি যখন আপনাদের সামনে আসেন, তখন তিনি তার কাজের জায়গাটায়ই আপনাদের সঙ্গে কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে তিনিই বলেছেন যে, “তুমি যখন ক্যামেরার সামনে যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। তাই তুমি তোমার প্রফেশনটাকে উপস্থাপন করো, ব্যক্তিজীবনকে নয়।”’

নতুন লুক, নতুন সিনেমা এবং নতুন উদ্যমের এই সংমিশ্রণই অপু বিশ্বাসের বর্তমান কর্মজীবনের চিত্র। দর্শক ও ভক্তরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন—কীভাবে তিনি এই নতুন অধ্যায়ে ফিরে আসবেন এবং বড় পর্দায় নতুন চমক দেখাবেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা