ছবি: বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
সারাদেশ

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌরশহরের বড় বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে নরসিংদী পৌর প্রশাসনের দুজন কর্মচারীসহ মোট চারজন আহত হয়েছেন।

জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে নরসিংদী পৌরসভা মোড় থেকে বড় বাজার এলাকায় অভিযান শুরু হয়। ফলপট্টিতে অভিযান চালানোর সময় একদল দুর্বৃত্ত 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন নরসিংদী পৌরসভার ভেকুচালক টিপু সুলতান, নিরাপত্তা কর্মী সবুজ মিয়া, এবং ছাত্র প্রতিনিধি রাকিব মিয়া-সহ আরও একজন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ভেকুচালক টিপু সুলতান বলেন, "প্রশাসকের নির্দেশে আমরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। ফলপট্টি এলাকায় গেলে কিছু উচ্ছৃঙ্খল মানুষ স্যারসহ আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আমি ভেকু নিয়ে সামনে চলে আসার সময় তারা হাতুড়ি ও ইট দিয়ে আমাকে আঘাত করে, এতে আমি গুরুতর আহত হই।"

আহত ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আলীও জানান, অভিযানে উপস্থিত থাকার সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়, যাতে তারা চারজন আহত হন।

নরসিংদী বাজার বণিক কমিটির সভাপতি বাবুল সরকার দাবি করেন, এই হামলার সঙ্গে কোনো ব্যবসায়ী জড়িত নন। তিনি বলেন, "জেলা প্রশাসনের অভিযানে ব্যবসায়ীরা কোনো হামলা চালায়নি। একদল উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছি এবং ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবে।"

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, "আমরা নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বুধবার ফলপট্টিতে অভিযান চালানোর সময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ আমাদের দিকে তেড়ে এসে হামলা করে। এতে আমাদের পৌরসভার দুজন কর্মচারীসহ চারজন আহত হয়েছেন।"

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা দাবি করেছেন হামলার সঙ্গে তারা জড়িত নন। জেলা প্রশাসক বলেন, "ভ্রাম্যমাণ আদালতের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় একটি মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, সাংবাদিক ও পুলিশের ওপর হামলার ঘটনায় এর আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "আগে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসন কঠোর হলে হয়তো পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর এ ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটত না।"

তিনি আরও বলেন, "শুধু গ্রেপ্তার করলেই হবে না, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করে সেটা জনগণের সামনে তুলে ধরলে অপরাধীরা ভয় পাবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।"


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা