ছবি: নিজেস্ব
সারাদেশ

গাজীপুরে অস্ত্র-গাঁজাসহ আটক বিএনপি নেতার ভাই-ভাতিজা 

আমার বাঙলা ডেস্ক

গাজীপুরের নাওজোড় যৌথ বাহিনীর অভিযানে এলাকা থেকে দেশি অস্ত্র, গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করা হয়েছে। পরে তাঁদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (২৯ অক্টোবর ) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) ও তাঁর ছেলে মো. মুশফিক (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে নাওজোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা