ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য

আমার বাঙলা ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করা হয়। মামলা দায়েরের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

অন্যদিকে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আজিজ মিয়াকে আটক করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। গত এক মাস আগে শিশুটির মা তার বাবাকে ছেড়ে চলে জান। তারপর থেকে বাবার সঙ্গেই থাকে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিল। এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোরপূর্বক বসতঘরের পাশে থাকা রান্না ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি পাশের বাড়ির এক নারী দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, আমি কাঁধে বাঁশ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই ৩ জন নারী আমাকে ডেকে বলেন রান্নাঘরে কিছু একটা হচ্ছে। তখন আমি ওই নারীদের সঙ্গে নিয়ে রান্নাঘরের দরজা খুলে পাশবিক নির্যাতন এর দৃশ্য দেখতে পাই।

প্রত্যক্ষদর্শী আরও জানান, এ ঘটনাটি কারো কাছে না জানাতে আজিজ মিয়ার পক্ষের লোকজনও হুমকি দিচ্ছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করা হয়েছে। তিনি এখন থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা