ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় অধিকাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ৩৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। বাকিরা এই প্রশ্নের উত্তর দেননি বা অনিশ্চিত ছিলেন।

ছয় দিন ধরে পরিচালিত জরিপটি গত সোমবার শেষ হয়। এতে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ সমর্থক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ৪১ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত চান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরাইল এর তীব্র নিন্দা জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে আকস্মিক আক্রমণ করে ইসরাইল। জবাবে দুই বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইল।

জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় ইসরাইলের প্রতিক্রিয়া অত্যধিক ছিল। তবে ৩২ শতাংশ দ্বিমত করেছেন। গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। চলতি মাসে হওয়া যুদ্ধবিরতিতে মধ্যস্থতাও করেছেন তিনি।

রয়টার্স/ইপসোস জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা কার্যকর হলে তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত মার্কিন জনগণ। জরিপের প্রায় ৫১ শতাংশ উত্তরদাতা এই বিবৃতির সঙ্গে একমত যে, শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প ‘উল্লেখযোগ্য কৃতিত্বের যোগ্য’। তবে ৪২ শতাংশ এর সঙ্গে দ্বিমত করেছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রতি ২০ জনের মধ্যে মাত্র একজন সমর্থন করেছেন। তবে চারজনের মধ্যে একজন বলেছেন, শান্তি বজায় থাকলে ট্রাম্পের উল্লেখযোগ্য কৃতিত্ব পাওয়া উচিত।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা