ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রায় ২ বছর পর খুললো গাজা-মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং

আমার বাঙলা ডেস্ক

গাজা উপত্যকা ও মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং সীমিত পরিসরে খুলেছে আজ রবিবার (১ ফেব্রুয়ারি)। ইসরায়েল ২০২৪ সালের মে মাসে দখলে নেয়ার পর এবারই প্রথম আংশিকভাবে ক্রসিংটি খুলছে।

আজ থেকে পরীক্ষামূলকভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে নিরাপদ স্থানে যেতে পারবে এখানকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা অস্ত্রবিরতির প্রথম ধাপ হিসেবে এটি করা হয়েছে।

গাজা পরিচালনার জন্য গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী শাথ বলেছেন, সোমবার উভয় দিক থেকেই ক্রসিংটি খোলা হবে।

মানে আজ ফিলিস্তিন থেকে বের হওয়া যাচ্ছে এই ক্রসিং দিয়ে, আগামীকাল থেকে আসা-ও যাবে। তবে সংখ্যাটি খুবই কম।

এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, প্রতিদিন ১৫০ জন ফিলিস্তিনিকে গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তবে মাত্র ৫০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, পঁচিশের ১০ অক্টোবর থেকে হওয়া অস্ত্রবিরতির প্রথম শর্ত ছিল ক্রসিংটি সার্বক্ষণিক উন্মুক্ত করা। কিন্তু ইসরায়েল জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত না দেওয়া পর্যন্ত ক্রসিংটি খুলতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে মৃত শেষ জিম্মি রান গিভিলিকে গত সপ্তাহে ইসরায়েলের কাছে ফেরত পাঠানোর পর এই ক্রসিংটি উন্মুক্ত করলো তারা।

তথ্যসূএ: সিএনএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা