ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় চরম দুর্ভিক্ষ শুরু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় পুরোদমে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ ও ‘মানবতার ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের সহায়তায় কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৫ লাখের বেশি মানুষ অনাহার ও মৃত্যুর মুখে পড়েছে। পরিস্থিতি সর্বোচ্চ ধাপ ফেজ-৫-এ পৌঁছেছে।

আইপিসির প্রতিবেদন অনুযায়ী, গাজাজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ ‘অনাহার, তীব্র অপুষ্টি ও মৃত্যু’র মুখোমুখি। তবে ইসরায়েল এই রিপোর্টকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে এবং গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করেছে। তবে শতাধিক মানবিক সংস্থা, প্রত্যক্ষদর্শী এবং যুক্তরাজ্যের মতো কিছু মিত্রদেশও ইসরায়েলের এই দাবির সরাসরি বিরোধিতা করেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব ছিল, কিন্তু ইসরায়েলের ‘পরিকল্পিত বাধা’র কারণে ফিলিস্তিনে খাদ্যসামগ্রী পৌঁছানো যায়নি। একই কথা বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি এবং জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অপুষ্টিতে অন্তত ২৭২ জন মানুষ মারা গেছে, যার মধ্যে ১১২ জন শিশু। আইপিসি সতর্ক করে দিয়ে বলেছে, যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হয়, তবে দুর্ভিক্ষের কারণে মৃত্যু আরও বেড়ে যাবে। আইপিসি পূর্বাভাস দিয়েছে, আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষ দেইর আল-বালাহ এবং খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই সময়ের মধ্যে প্রায় ৬ লাখ ৪১ হাজার মানুষ আইপিসির ফেজ-৫-এর মুখোমুখি হবে।

ইসরায়েল সম্প্রতি আকাশপথে মানবিক সহায়তা সরবরাহ শুরু করেছে। তবে ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলের এ প্রক্রিয়াকে একটি ‘বিভ্রান্তিকর কৌশল’ হিসেবে সমালোচনা করেছে। এই ত্রাণ কার্যক্রমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে; কারণ, মাটিতে পড়া প্যালেট থেকে সাধারণ মানুষ আহত ও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল প্রতিদিন প্রায় ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও এই অঞ্চলের জন্য প্রতিদিন ৬০০ ট্রাক সরবরাহ প্রয়োজন।

এই প্রতিবেদনের মধ্যেই ইসরায়েল গাজা সিটি দখল করার জন্য নতুন একটি সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযান শুরু করে। সেই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত ৬২ হাজার ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আমমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা