ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজা সিটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি ছিটমহল গাজার প্রধান শহর গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা গাজা সিটিতে প্রাথমিক অভিযান ও হামলার প্রথম পর্ব শুরু করেছে।

বুধবার (২০ আগস্ট) এই অভিযান শুরুর আগে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় ৬০ হাজার জনকে ডেকে পাঠায় ইসরায়েলি সামরিক বাহিনী। একই সময় দেশটির সরকার প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধ রাখতে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে রয়টার্স জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনির মুখপাত্র এফি ডিফ্রিন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা গাজা সিটিতে হামলার প্রথম পর্ব ও প্রাথমিক অভিযান শুরু করেছি। এখন ইতোমধ্যে আইডিএফ বাহিনী গাজা সিটির আশপাশ দখল করে নিয়েছে।’

দেশটির এক সামরিক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, এ রিজার্ভ সেনারা সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন আর গাজা সিটিতে অভিযানে মূলত এখন যারা সামরিক বাহিনীতে সক্রিয় তাদেরই পাঠানো হবে।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে থাকা দূরত্ব পূরণ করতে মধ্যস্থতাকারীদের কিছুটা সময় দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বুধবার গাজায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরায়েলি নেতা হামাসের ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে দ্রুত পরাজিত করার নির্দেশ দিয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা