ছবি: সংগৃহীত
জাতীয়

ওসমান হাদির পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

আমার বাঙলা ডেস্ক

ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তার এক বোনকে একজন গানম্যান দিয়ে সুরক্ষা দেওয়া হবে এবং ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এছাড়াও, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনের বিভিন্ন নেতা ও সমন্বয়ক, সংসদ প্রার্থী এবং রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেক নেতাকে গানম্যান দেওয়া হয়েছে, এবং অস্ত্র লাইসেন্স প্রদানের প্রক্রিয়াও চলছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পলাতক নেতারা দেশে ও বিদেশ থেকে আন্দোলনের নেতাদের হুমকি দিচ্ছিলেন।শহীদ ওসমান হাদি ছিলেন এ ধরনের হুমকির প্রধান লক্ষ্য। হাদিকে হত্যাকাণ্ডের আগে দীর্ঘদিন ধরে বিদেশি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান ওসমান হাদি। হত্যাকাণ্ডের পর তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় সরকার দ্রুত এই বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা