ছবি: সংগৃহীত
জাতীয়

তারেক রহমানকে বহনকারী বিমানে কেবিন ক্রু পরিবর্তন

আমার বাঙলা ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইটে পরিবর্তন আনা হয়েছে। ওই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুজন হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের দাবি, গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসায় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তাদের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে নজরে আসে। এছাড়া তাদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালনের অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির উচ্চপর্যায়ের কয়েকজন নেতারও থাকার কথা রয়েছে।

বিমান সূত্র আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঘিরে সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়। এসব দিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কেবিন ক্রুদের পরিবর্তে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ওই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে একই ধরনের ঘটনার নজির রয়েছে। চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময়ও নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা