ছবি: সংগৃহীত
সারাদেশ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

আনন্দ মিছিল শেষে চট্টগ্রামের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। মিছিল শেষে অসুস্থ হয়ে আবুল বশর (৫৫) নামে বিএনপির এক নেতা মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইছাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বশর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের জালাল আহমেদ বাড়ির বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সক্রিয় নেতা ছিলেন।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে সন্ধ্যার পর নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর আবুল বশর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতারা আবুল বশরের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা