ছবি: নিজস্ব
সারাদেশ

পিটিশন রাইটার সমিতির নির্বাচনে তপন সভাপতি, চসিং সম্পাদক

বান্দরবান প্রতিনিধি

গত ১৮ ডিসেম্বর আগামী দুই বছরের জন্য বান্দরবান জেলা পিটিশন রাইটার ও দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এই সেবামূলক ও সামাজিক সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কলম প্রতীক নিয়ে ২০ ভোট পেয়ে উদয় শংকর পাল তপন সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোলাইমান বই প্রতীক নিয়ে ৬ ভোট লাভ করেন।

সাধারণ সম্পাদক পদে ঘড়ি প্রতীক নিয়ে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন চসিংমং মার্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুভাষ কান্তি দাশ বসু কম্পিউটার প্রতীক নিয়ে ৬ ভোট পান।কোষাধ্যক্ষ পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন জয় দাশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান চশমা প্রতীক নিয়ে ৮ ভোট লাভ করেন।

সাংগঠনিক সম্পাদক পদে শাপলা ফুল প্রতীক নিয়ে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল বাশার চশমা প্রতীক নিয়ে ৮ ভোট পান।নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রিদামং মার্মা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন তৌহিদুল ইসলাম।ফলাফল ঘোষণার পর বিদায়ী সভাপতি রমজান আলী তার বক্তব্যে বলেন, “সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কোনো বিকল্প নেই।” এ সময় তিনি নবনির্বাচিত সভাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করেন।

বিদায়ী সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, “সমিতির মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।” পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক চসিংমং মার্মাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।কোষাধ্যক্ষ পদে জয় দাশকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিদায়ী কোষাধ্যক্ষ সিরাজ নতুন বছরের জন্য দায়িত্বভার অর্পণ করবেন বলে জানান।

এছাড়া বিদায়ী সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সংগঠনের দায়িত্ব পালনে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সোহেলকে হাসিমুখে গ্রহণ করতে দেখা যায়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা