ছবি: সংগৃহীত
সারাদেশ

কুলাউড়ার গর্ব: গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসে প্রথম সেলিম আহমদ

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাধারণ সংবাদ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন কুলাউড়ার সন্তান ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সেলিম আহমদ।

চীন বিষয়ক গবেষণাধর্মী ও তথ্যনির্ভর প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ঢাকাস্থ চীন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে নগদ এক লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, চীনা মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইউ এবং দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সেলিম আহমদ বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও গভীর গবেষণা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।”
তিনি তার কাজের পেছনে অবদান রাখার জন্য বার্তা সম্পাদক শরীফ আহমদ, সহকারী বার্তা সম্পাদক শামীম আহমদ, রূপালী বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক করিম আহমদ, সম্পাদক ও প্রকাশক সায়েম ফারুকী, চীফ রিপোর্টার শাহীন আহমদসহ পুরো রূপালী বাংলাদেশ পরিবারকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তার পাশে ছিলেন স্ত্রী নিশীতা মিতু, যার অনুপ্রেরণা ও উৎসাহ তার এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান সেলিম আহমদ বর্তমানে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় দেশের গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

​পেকুয়ায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ​

কক্সবাজারের পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং কৃষি পুন...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা