ছবি: আমার বাঙলা
শিক্ষা

ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক র‍্যালি

ইবি প্রতিনিধি

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শোক র‍্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন,
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ও বিপ্লবী চেতনার ধারক শরিফ ওসমান হাদি গত শুক্রবারের আগের শুক্রবার গুলিবিদ্ধ হন। প্রথমে দেশে এবং পরবর্তীতে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও দুঃখজনকভাবে তিনি শাহাদাত বরণ করেন।”

তিনি আরও বলেন,মৃত ব্যক্তির প্রতি জীবিতদের মূল দায়িত্ব দুটি—একটি হলো তার জন্য দোয়া করা এবং অন্যটি তার রেখে যাওয়া আদর্শ ধারণ করা। আমরা বিশ্বাস করি, বাংলার ১৮ কোটি মানুষই ওসমান হাদি। আমাদের সবার মাঝেই রয়েছে বিপ্লবী ও ফ্যাসিবাদবিরোধী চেতনা। আমরা সবাই ভারতীয় আধিপত্যবাদকে ‘না’ বলি।”

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
“আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত। তিনি ছিলেন অন্যায় ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর এবং ন্যায়ের পক্ষে এক সাহসী ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ছিলেন। তাকে হারিয়ে দেশ এক অমূল্য সম্পদ হারাল।

তিনি আরও বলেন,
ওসমান হাদি চলে গেলেও তার রক্তের স্পৃহা আমাদের মাঝে রেখে গেছেন। তার শাহাদাত লক্ষ লক্ষ হাদি তৈরি করেছে। আজকের এই শোক দিবসে আমরা শপথ নিই—‘আমি কে, তুমি কে, হাদি হাদি’। রাষ্ট্রের প্রতি আমাদের দাবি, দ্রুত তার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।”

র‍্যালির শেষপর্যায়ে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা