ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে ছেঁড়া ব্যানারের কয়েকটি ছবি শেয়ার করে তাসনিম জারা উল্লেখ করেন, যেসব স্থানে তার প্রচারণার ব্যানার টাঙানো ছিল, সেখানে এখন অন্য প্রার্থীদের ব্যানার দেখা যাচ্ছে যা স্থানীয় বাসিন্দারাও লক্ষ্য করছেন।

নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুসরণ করেই প্রচারণা চালানো হচ্ছে দাবি করে তিনি জানান, নতুন করে সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটিও নিয়ম মেনেই করা হবে। একই সঙ্গে তিনি প্রতিপক্ষের উদ্দেশে ব্যানার ছিঁড়ে ফেলার মতো আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।

পোস্টে তাসনিম জারা আরও লেখেন, সৎ বা অনেস্ট রাজনীতির কথা কেবল মুখে বললেই যথেষ্ট নয়; তা বাস্তব আচরণেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। একজন নেতা একা সৎ হলেই হবে না, নেতা-কর্মীদেরও সেই মানসিকতা ধারণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানান তিনি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা