ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচনে অংশ নিতে পারবেন  চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা বৈধ বলে আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

তবে আদালত একই সঙ্গে উল্লেখ করেছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

এই মামলায় একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতিও দিয়েছেন আপিল বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

আইনজীবী লিপু জানান, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২৩টি ব্যাংকে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকা ঋণ থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।

শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আখতার হোসেন। অপরদিকে আনোয়ার সিদ্দিকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দেওয়া বৈধতার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছিল।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামে একজন...

রাজবাড়ীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

“মানবতার সেবায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্...

মৃত্যু পথযাত্রী বরেণ্য রাজনীতিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন

দুই যুগ আগে এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব...

অধ্যাপক আলমোজাদ্দেদী ঢাবির নয়া প্রো-ভিসি (প্রশাসন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন...

ভোলার নদীতে ইলিশের আকাল।। হতাশা নিয়ে ফিরছে জেলেরা 

দুইমাস দীর্ঘ বিরতি শেষে বুকভরা আশা নিয়ে ইলিশ শিকারে গিয়ে খালি হাতে ফিরছে ভোলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা