ছবি: সংগৃহীত
শিক্ষা

মনোহরদীতে কিন্ডারগার্ডেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জে.এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

মনোহরদীতে কিন্ডারগার্ডেন ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় মনোহরদী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্ডেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম কাঞ্চন জানিয়েছেন, চলতি বছর মনোহরদী উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭২ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি আরও জানান, ২০০৭ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা সাফল্যের সঙ্গে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি পরীক্ষার্থীদের মধ্যে মেধাবিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরীক্ষা চলাকালীন সময়ে এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের গেটে পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক বলে সংশ্লিষ্টরা মনে করেন। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের বাইরে অবস্থান করতেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

আর্জেন্টিনা -আলজেরিয়া খেলায় রেফারির বিরুদ্ধে আলজেরিয়ার অভিযোগ

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারির ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে আলজ...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা