আন্তর্জাতিক

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও উভয় পক্ষ ঘোষণা দেয়।

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের দ্বিপক্ষীয় আলোচনা দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সহিংসতার বন্ধের একমাত্র কার্যকর পথ।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ২৩ ও ২৫ জুন অনুষ্ঠিতব্য বৈঠকে দুই দেশের সরকার দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রগতি অর্জনের চেষ্টা করবে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইসরায়েল ও লেবানন সরাসরি আলোচনায় বসে। ১৯৯৩ সালের পর এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পরবর্তীতে জুন মাসে আরেক দফা বৈঠকের পর উভয় পক্ষ সংঘর্ষ বিরতির ঘোষণা দেয়।

তবে আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত না করায় শান্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হয়নি বলে বিশ্লেষকদের ধারণা। সাম্প্রতিক মাসগুলোতেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ সংঘাতে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি রোডম্যাপের আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেয় লেবানন সরকার। একই সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের দাবিও জানিয়ে আসছে দেশটি। তবে জুন মাসে হওয়া একটি সমঝোতায় হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা বলা হলেও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধ অবসানের সমঝোতা স্মারকে (এমওইউ) লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

কিন্তু লেবাননে চলমান সংঘাত সেই সমঝোতা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী যুদ্ধাবস্থা’ বজায় রাখতে চায়।

সূত্র: আল জাজিরা

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা