ছবি: সংগৃহীত
বিনোদন

রেহমান ডাকাত চরিত্রে অক্ষয়: প্রস্তাব শুনে কী বলেছিলেন অভিনেতা

আমার বাঙলা ডেস্ক

বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পথে হাঁটছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ছবিটির ব্যবসা ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা দর্শকমহলে সিনেমাটিকে নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এই সাফল্যের বড় একটি কারণ হয়ে উঠেছেন অভিনেতা অক্ষয় খান্না। ছবিতে রেহমান ডাকাত চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা করে দাগ কেটেছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তাঁর দৃশ্য, সংলাপ কিংবা এক্সপ্রেশন রিলস হোক বা শর্টস, সবখানেই ঘুরছে অক্ষয়ের নাম।

এই চরিত্রে অক্ষয় খান্নাকে বেছে নেওয়ার পেছনের গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নেন ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

দর্শক প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে ছাবড়া বলেন, ছবিটি মুক্তির পর অনলাইনে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা অভাবনীয়। তাঁর মতে, অক্ষয়ের অভিনয় দর্শকদের এতটাই নাড়া দিয়েছে যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর চরিত্রটিই বিশেষ করে তাঁর পর্দায় প্রবেশের মুহূর্ত এবং চরিত্রের সূক্ষ্ম অভিনয়।

তবে এত প্রশংসা ও জনপ্রিয়তার মাঝেও অক্ষয় খান্নার ব্যক্তিত্বে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে জানান ছাবড়া। তিনি বলেন, অক্ষয় নিজেও এমন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিলেন না। কারণ, তিনি এমন একজন অভিনেতা, যিনি শুধুই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং প্রচারের দিকে খুব একটা মনোযোগ দেন না।

রেহমান ডাকাত চরিত্রটির জন্য কাস্টিংয়ের সময় একাধিক অভিনেতার নাম নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান ছাবড়া। নানা দিক বিবেচনা করে তালিকা ছোট হতে থাকে এবং শেষ পর্যন্ত অক্ষয় খান্নার নামেই এসে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ছাবড়া জানান, গল্প শোনার দিন অক্ষয় একাই উপস্থিত হয়েছিলেন। কোনো তাড়া না দিয়ে মনোযোগ দিয়ে পুরো কাহিনি শোনেন তিনি। গল্প শেষ হওয়ার পর তাঁর প্রতিক্রিয়াও ছিল খুবই সহজ ও আন্তরিক—তিনি জানান, গল্পটি তাঁর ভালো লেগেছে এবং চরিত্রটি তাঁকে আগ্রহী করেছে।

অক্ষয়ের পেশাদার মনোভাবের কথাও আলাদা করে উল্লেখ করেন মুকেশ ছাবড়া। তাঁর ভাষায়, গল্প শোনার পর অক্ষয় স্পষ্ট করে বলেন, তিনি স্ক্রিপ্টটি পড়ে তারপর সিদ্ধান্ত জানাবেন। এবং তিনি এমন একজন মানুষ, যিনি কথা দিলে তা রাখেন। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার এই মানসিকতাই তাঁকে আলাদা করে চিহ্নিত করে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা