ছবি: সংগৃহীত
বিনোদন

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কুমার শানুর মামলা

আমার বাঙলা ডেস্ক

ভারতীয় সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠ কুমার শানু ও তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের সম্পর্কের জটিলতা নতুন মোড় নিয়েছে। বহু বছর ধরে চলা ব্যক্তিগত বিরোধ এবার প্রকাশ্যে আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচ্ছেদের প্রায় দুই দশক পর একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, গর্ভাবস্থার সময় তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন।

রীতার অভিযোগে আরও বলেন, সে সময় ন্যূনতম জীবনযাপনের খরচ কিংবা চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা পাননি তিনি। এমন পরিস্থিতিতে নিজের গয়না বিক্রি করেই নাকি জীবন চালাতে হয়েছিল। পাশাপাশি কুমার শানুর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি।

এই মন্তব্যের জেরে গত সেপ্টেম্বরে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুমার শানু। সানা সেই আইনি নোটিসে রীতার অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগ তার দীর্ঘ চার দশকের সংগীতজীবনে গড়ে ওঠা সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হলেন মেলোডি কিং কুমার শানু। শানু তাঁর প্রাক্তন স্ত্রীর থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন।

শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো আইনি নোটিশে অনলাইনে প্রচারিত ওই সাক্ষাৎকারের সব ভিডিও ও কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবীর বক্তব্য, “কুমার শানু বছরের পর বছর ধরে তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। ভিত্তিহীন অভিযোগ দিয়ে একজন শিল্পীর সম্মান ধুলোয় মেশানো যায় না।”

দীর্ঘদিন পর এই প্রাক্তন দম্পতির আইনি সংঘাত এখন বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

বিদ্যুৎ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিদ্যুৎ মন্ত্রী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

বিশ্বকাপ ফরম্যাট বদলে অসন্তুষ্ট সহযোগী দেশগুলো

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা