ছবি: সংগৃহীত
বিনোদন

আমি বিবাহিত নই,ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা ভাঙলেন বিন্দু

আমার বাঙলা ডেস্ক

এক সময়ের আলোচিত অভিনেত্রী আফসান আরা বিন্দু হঠাৎ করেই হারিয়ে যান রূপালি পর্দা থেকে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা একজন শিল্পীর এমন নিঃশব্দ বিদায় নিয়ে দর্শকদের কৌতূহল ছিল দীর্ঘদিনের। সেই কৌতূহলের অনেকটাই এবার নিজেই দূর করলেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে জীবনের ব্যক্তিগত অধ্যায় নিয়ে কথা বলেন বিন্দু। সেখানেই প্রথমবারের মতো সরাসরি জানান—তার বৈবাহিক সম্পর্ক আর নেই। তার ভাষায়, ২০২২ সালেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আগে কোনো ঘোষণা না দেওয়ায় অনেকেই এখনো ধরে নেন তিনি বিবাহিত। কিন্তু বাস্তবতা ভিন্ন। স্পষ্ট করে জানিয়ে দেন, বর্তমানে তিনি একা।

বিন্দু জানান, দাম্পত্য জীবন খুব বেশি দিনের না হলেও দীর্ঘ সময় ধরে আলাদা থাকার বাস্তবতা ছিল। ২০১৭ সাল থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে সম্পর্ক ভাঙার পেছনের কারণ প্রকাশ করতে চান না তিনি। তার মতে, এই সিদ্ধান্তের সঙ্গে অন্য একজন মানুষের জীবন জড়িয়ে আছে, তাই সম্মানবোধ থেকেই নীরব থাকাই শ্রেয়।

অভিনয় থেকে দূরে সরে যাওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। তিনি জানান, সংসারের জন্য কাজ ছাড়ার সিদ্ধান্ত ছিল একান্তই তার নিজের। কোনো চাপ বা বাধ্যবাধকতা নয়, বরং সাধারণ মানুষের মতো স্বাভাবিক পারিবারিক জীবন কাটানোর ইচ্ছাই তাকে এই পথে এনেছিল।

২০১৪ সালে বিয়ের পরপরই মিডিয়ার আলো থেকে নিজেকে সরিয়ে নেন বিন্দু। দীর্ঘ সময় পর ২০১৯ সালে একটি ম্যারাথন আয়োজনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরা হয়নি। পরে ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর তাকে আর দেখা যায়নি।

উল্লেখযোগ্য যে, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন আফসান আরা বিন্দু। নাটক থেকে সিনেমা—সবখানেই তিনি নিজের অভিনয় ছাপ রেখেছেন। বিশেষ করে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আলাদা করে নজর কাড়েন তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা