ছবি: সংগৃহীত
বিনোদন

বাস্তবতার মুখোমুখি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

আমার বাঙলা ডেস্ক

তারকাদের জীবনে আলোচনার পাশাপাশি সমালোচনা যেন নিত্যসঙ্গী। এই বাস্তবতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হলেও, বেশির ভাগ সময়ই নেটিজেনদের মন্তব্য উপেক্ষা করে গেছেন তিনি।

তবে আর চুপ থাকলেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচকতার বিরুদ্ধে মুখ খুলেছেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী স্পষ্ট ভাবে জানিয়েছেন , ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে একা দাঁড়িয়ে এর মোকাবিলা করা প্রায় অসম্ভব।

সোনাক্ষী বলেন, ‘আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন নেতিবাচকতার পরিমাণ এতটাই বেশি যে একজন মানুষ হিসেবে এর বিরুদ্ধে লড়াই করা যায় না। বিষয়টা সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

তিনি আরও জানান, সামাজিক মাধ্যম খুললেই নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়, যা মানসিকভাবে ক্লান্তিকর।

তবে একটি বিষয়ে একেবারেই অনড় সোনাক্ষী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিবারকে লক্ষ্য করে আক্রমণ এলে তিনি কখনোই নীরব থাকবেন না।

অভিনেত্রী বলেন, ‘যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা আমার পরিবারকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যা আমি মেনে নিতে পারি না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করব। প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।’

অভিনেত্রীর ভাষায়, ‘পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রতিনিয়ত লড়াইয়ের বদলে অনেক সময় এড়িয়ে যাওয়াই ভালো মনে হয়। সোশ্যাল মিডিয়া খুললেই সব নেতিবাচকতা সামনে হাজির হয়। কত আর লড়বেন?”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত থানায় অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৬৩...

খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে বিএনপি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

মার্কিন ভিসা বাতিল, বিপাকে হাজারো আবেদনকারী

হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব...

বিদ্যুৎ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিদ্যুৎ মন্ত্রী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ড...

ডিজিটাল লেনদেন ফ্রি করলেই মিলবে জাল ও ছেঁড়া নোটের ভোগান্তি থেকে মুক্তি

রাজধানীর একটি নামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে পাশের দোকানে কেনাকাটা কর...

বিশ্বকাপ ফরম্যাট বদলে অসন্তুষ্ট সহযোগী দেশগুলো

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা