ছবি: সংগৃহীত
রাজনীতি

নারীদের ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশ জামায়তে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলের নারীদের বিষয়ে অবস্থান নিয়ে ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করেছেন।

রোববার সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। আমরা চাই আমাদের নীতি ও মূল্যবোধ স্পষ্টভাবে বোঝানো হোক।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমাদের ইশতেহার প্রকাশের প্রথম দিন থেকেই স্পষ্ট, নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা ও জনসেবার ক্ষেত্রে সক্রিয় ও সম্মানজনক ভূমিকা রাখবে। মেয়েদের জন্য নিরাপদ শিক্ষা, শূন্য সহনশীলতার নীতি অনুযায়ী হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের প্রশিক্ষণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”

তিনি বলেন, "আমরা রাজনীতি ও স্থানীয় সরকারের ক্ষেত্রে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি নতুন কোনো নীতি নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।"

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, "আমার রেকর্ড, নীতি এবং ইশতেহারকে বিবেচনা করে আমাদের বিচার করা উচিত, মিথ্যা তথ্য দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠিকভাবে ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীদের জন্য নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব বিষয়ে বিস্তারিত প্রতিশ্রুতি তুলে ধরা হবে।"

এর আগে শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় যে, দলের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে।এ ঘটনায় দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ডা. শফিকুর রহমান শেষমেষ বলেন, “নারীর প্রতি সম্মান প্রদর্শনই এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়ার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা