নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

কাতারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার আল বিদা পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে গত ৩০ জানুয়ারি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে “প্রাচ্যের অক্সফোর্ড” খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কাতারের ৩য় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এই মিলনমেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বনভোজন আয়োজক কমিটির তত্ত্বাবধানে সকালে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জুমার নামাজের বিরতির পর অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

আসর নামাজের পর পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে. এম. আমিনুল হক কাজল। মোহাম্মদ তাফসির উদ্দিন ও ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনভোজনের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান ও তাঁর সহধর্মিণী মিসেস সাবিহা রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাজী, সহ-সভাপতি জুলফিকার আজাদ ও ড. এনামুল হক চৌধুরী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মইনুল ইসলাম, সোয়েব আহমদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজন সফল করতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁদের মধ্যে ছিলেন নিয়াজ মোর্শেদ খান, ইমতিয়াজ উদ্দিন, মোসাদ্দেক বিল্লাহ, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, ফখরুল ইসলাম তারেক, ইফতেখার উদ্দিন, মোয়াজ আহমেদ, মুজিবুল বাশার, আবু শামা, মোশতাহিদ ও রেজা।

মাগরিবের নামাজের আগেই আনন্দঘন এই বনভোজনের সফল সমাপ্তি ঘটে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তনের নাম ‘এড. মো. কবির চৌধুরী হল’ করার প্রস্তাব

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের স...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা