ছবি: সংগৃহীত
জাতীয়

তারেক রহমানের আগমনে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধ

আমার বাঙলা ডেস্ক

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রত্যাবর্তনের কথা রয়েছে তার।

তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে নেয়া হচ্ছে নজিরবিহীন প্রস্তুতি। রাজধানী ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ‘ঐতিহাসিক’ গণসংবর্ধনা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিএনপি।

এ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলো এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ব্যাপক যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এমতাবস্থায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে যাত্রীদের ফ্লাইট টাইমের আগে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায় । ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে আরো বলেন সবার সহযোগিতায় যাত্রা যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।

এদিকে ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা