ছবি: সংগৃহীত
খেলা

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের দল সিডি এলদেনের শতভাগ শেয়ার কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি।

এলদেনের আগের মালিকানায় থাকা কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিএইচ সলিউশনস গ্রুপের কাছ থেকে সমস্ত শেয়ার কিনে নিয়েছেন মেসি। তবে স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদ (সিএসডি)-এর আনুষ্ঠানিক অনুমোদন পরই চুক্তিটি পুরোপুরি কার্যকর হবে। প্রশাসনিক অনুমোদন মেলার পর মেসির উপস্থিতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

চলতি মাসের শুরুর দিকে এলদেনের মালিকানা অর্জনের বিষয়ে মেসির সঙ্গে নীতিগত সমঝোতার খবর প্রকাশ পেয়েছিল। এরপর প্রয়োজনীয় নিরীক্ষা, আইনি প্রক্রিয়া ও চুক্তিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এটি স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে গত এপ্রিলে স্পেনের নিচের সারির লিগে খেলা কাতালান ক্লাব ইউই কর্নেয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনেছিলেন তিনি।

স্পেনের দ্বিতীয় বিভাগে ফেরা এলডেন চলতি মৌসুমে কিছুটা ধীরেসুস্থে শুরু করলেও সম্প্রতি স্পোর্টিং গিজনের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে। দলের এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছিলেন খোদ মেসি। ইতোমধ্যে দলটির কোচিং কাঠামোতেও পরিবর্তন এসেছে। ক্লদিও বারাগান দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জোসেপ ফেরান্দো এবং নতুন স্থায়ী কোচ হিসেবে হাভি কায়েখার নামও আলোচনায় রয়েছে।

এলদেনের মালিকানায় মেসির যুক্ত হওয়ার খবরে এলদা শহর ও ক্লাবটিকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। ক্লাবটিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সাফল্য এনে দেওয়াই এখন নতুন মালিকের মূল লক্ষ্য।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা