ছবি: সংগৃহিত
লাইফস্টাইল

সুস্থ ও সতেজ থাকতে সকালে এই অভ্যাসগুলো  চর্চা করুন

লাইফস্টাইল ডেস্ক

ব্যস্ত জীবনযাপন, দীর্ঘ সময় বসে কাজ করা এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে কম বয়সেই অনেকেই ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, হাড় ও জয়েন্টের নানা সমস্যায় ভুগছেন। করোনা মহামারির পর স্বাস্থ্য সচেতনতা বাড়লেও এসব অসংক্রামক রোগের ঝুঁকি কমেনি। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুটা স্বাস্থ্যকরভাবে করতে পারলে শরীর ও মন—দুটোই ভালো থাকে।

ঘুম থেকে ওঠার পরের প্রথম ৩০ মিনিটের কিছু সহজ অভ্যাস দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পানি পান করে দিন শুরু করুন

রাতে টানা ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের সময় শরীরে নতুন করে পানির জোগান হয় না। ফলে সকালে ওঠার পর শরীর কিছুটা পানিশূন্য অবস্থায় থাকে। তাই ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করা উপকারী। চাইলে ঈষদুষ্ণ পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে খালি পেটে চা বা কফি পান না করাই ভালো।

কয়েক মিনিট স্ট্রেচিং করুন

সকালে ৫ থেকে ১০ মিনিট হালকা স্ট্রেচিং করলে শরীর দ্রুত সচল হয়ে ওঠে। এতে পেশি ও জয়েন্টের জড়তা কমে, নমনীয়তা বাড়ে এবং সারাদিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়।

সকালের রোদে কিছু সময় কাটান

সকালের নরম রোদ শরীরের জন্য উপকারী। এটি প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে, যা হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট রোদে থাকার চেষ্টা করুন।

নিয়মিত শরীরচর্চা করুন

সময় স্বল্পতা থাকলেও প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কিংবা জিম—যে ব্যায়ামটি আপনার জন্য সুবিধাজনক, সেটিই নিয়মিত করুন। সকালে ব্যায়াম করলে শরীর সতেজ থাকে এবং কর্মক্ষমতাও বাড়ে।

দিনের পরিকল্পনা সাজিয়ে নিন

দিনের শুরুতেই কয়েক মিনিট সময় নিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর তালিকা তৈরি করুন। কোন কাজ কখন করবেন, কোথায় যাবেন বা দিনের অন্যান্য পরিকল্পনা আগে থেকে ঠিক করে রাখলে সময় ব্যবস্থাপনা সহজ হয়। এতে অপ্রয়োজনীয় চাপ কমে এবং কাজও হয় আরও গোছানোভাবে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য সব সময় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা