ছবি: সংগৃহীত
বিনোদন

আমিরকে ‘গজনি’তে যেভাবে রাজি করান প্রদীপ রাওয়াত

নিজস্ব প্রতিবেদক

কিছু অভিনেতার ক্যারিয়ারে একটি মাত্র চরিত্রই এনে দেয় আজীবনের পরিচিতি। সদ্য প্রয়াত অভিনেতা প্রদীপ রাওয়াতও তেমনই একজন। তামিল ও তেলুগু ‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে অনেকের অজানা, হিন্দি ‘গজনি’ সিনেমায় আমির খানের যুক্ত হওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অভিনেতার।

কীভাবে আমির খানকে সিনেমাটিতে অভিনয়ে রাজি করিয়েছিলেন, সেই গল্প দুই বছর আগে সিদ্ধার্থ কান্নানের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রদীপ রাওয়াত।

তিনি জানান, এস এস রাজামৌলির সিনেমার সেটে এ আর মুরুগাদোসের সঙ্গে তার পরিচয় হয়। তখন তেলুগু সিনেমায় তিনি পরিচিত মুখ। ‘লাগান’ দেখে রাজামৌলির টিম তাকে খুঁজে বের করে এবং ‘সাই’ সিনেমার জন্য অডিশনের প্রস্তাব দেয়।

প্রদীপ বলেন, “প্রথমে চরিত্রটি ছিল একজন কলেজছাত্রের। পরে রাজামৌলি আমার বয়সের সঙ্গে মানিয়ে চরিত্রটিকে একজন গুন্ডার রূপ দেন।”

তিনি জানান, হায়দরাবাদে ‘সাই’ সিনেমার শুটিংয়ের সময় এ আর মুরুগাদোস কয়েকবার তার মেকআপ রুমের বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিলেন। পরে পরিচয় দিয়ে মুরুগাদোস জানান, তিনি একজন পরিচালক এবং একটি সিনেমার জন্য প্রদীপকে ভাবছেন।

প্রদীপের ভাষ্য অনুযায়ী, তখন মুরুগাদোস ইংরেজি বা হিন্দিতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। প্রথমে তিনি ‘গজনি’ সিনেমার জন্য সালমান খানকে নিতে চেয়েছিলেন। তবে প্রদীপ মনে করেছিলেন, আমির খান চরিত্রটির জন্য বেশি উপযুক্ত হবেন।

তিনি বলেন, “আমিরকে আমি বহু বছর ধরে চিনি। তাকে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। তাই মনে হয়েছিল, মুরুগাদোসের সঙ্গে কাজের জন্য আমিরই সঠিক পছন্দ।”

এরপর প্রদীপ সরাসরি প্রস্তাব না দিয়ে প্রথমে আমির খানকে তামিল ‘গজনি’ সিনেমাটি দেখান। সিনেমার গল্প ও চরিত্র দেখে মুগ্ধ হয়ে আমির নিজেই সেটি হিন্দিতে করার আগ্রহ প্রকাশ করেন। তখন প্রদীপ জানান, মূল পরিচালক মুরুগাদোসই হিন্দি সংস্করণটি নির্মাণ করতে চান। এভাবেই তৈরি হয় আমির খান অভিনীত ব্লকবাস্টার ‘গজনি’।

উল্লেখ্য, ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ৭৪ বছর বয়সে মারা যান প্রদীপ রাওয়াত। উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল থেকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা