ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে কামাল হোসেন (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের ইকোপার্কসংলগ্ন নইব্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন উপজেলার চাম্বল ইউনিয়নের মহল্লা পাড়ার মরহুম আসহাব উদ্দীনের ছেলে। বন বিভাগ সূত্র জানায়, সকালে পাহাড় থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে কুয়াশার কারণে বন্যহাতির উপস্থিতি বুঝতে পারেননি কামাল হোসেন। হঠাৎ সামনে পড়ে গেলে একটি হাতি তাকে শুঁড় দিয়ে আক্রমণ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ জানান, বাঁশখালী ইকোপার্কের অভয়ারণ্য এলাকায় সম্প্রতি বন্যহাতির আনাগোনা বেড়েছে এবং কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে। নিহত কাঠুরিয়ার পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করা হবে বলে তিনি জানান।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা