ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, স্টাফ নিহত

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের বাঁকখালী নদীতে নোঙর করা সেন্টমার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নূর কামাল (২৫)। তিনি টেকনাফের বাসিন্দা এবং ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটির একজন স্টাফ। আগুন লাগার সময় তিনি জাহাজে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুনের সঠিক কারণ জানা যাবে।”

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, জাহাজটি সেন্টমার্টিন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তখনো কোনো পর্যটক জাহাজে ওঠেননি। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজটিতে প্রায় ১৮০ জন যাত্রীর যাত্রার কথা ছিল। তবে বোর্ডিং শুরুর আগেই আগুন লাগায় যাত্রীরা নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা