ছবি: সংগৃহীত
জাতীয়

আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যা বললেন প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আলোচনা সমালোচনা চলছে। এ ঘটনায় এবার মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে বলেন, ‘বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।’ সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে স্যোসাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন।

প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরো দুইজন পেয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এ ছাড়াও সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে। নেপাল ভূটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে।’

প্রেসসচিব আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।’

প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে ডিম ছুড়েন। এসময় তিনি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারার সঙ্গে। কাছাকাছি অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার ক...

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে ১১৪ পটুয়াখালী-৪...

গণভোটের মার্কা কী? ভোট তো মার্কা দেখেই দেই!

বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা। জেলার ৯২টি চা-বাগানে ক...

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ...

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলির অভিযোগ, বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুর

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ এবং বিএনপির...

ভোটের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ, যেন আরেক ঈদ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের সরকারি ছুটি ঘোষণায় দেশের বি...

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

নেপাব নামে প্রস্তাবিত আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

জাতীয় প্রেস ক্লাব সদস্য আলী মামুদ আর নেই

জাতীয় প্রেস ক্লাব সদস্য, দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপি মিডিয়া সেলের সদস্...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা