সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একই বংশের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বড়বাড়ি বংশের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত দুজন হলেন বিশুতারা গ্রামের আজাদ আলী (৫৮) ও একই গ্রামের আমানত আলী (৬০)। তারা একই বংশের লোক। পূর্ববিরোধের জের ধরে গত আট বছরে উভয় পক্ষের এক নারী ও এক পুরুষ খুন হয়েছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিশুতারা গ্রামের আজাদ আলী ও তার সৎভাই ছায়েদ আলীর মধ্যে ২০১৪ সাল থেকে বিরোধ চলে আসছে। পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ বিরোধের সৃষ্টি। এ বিরোধকে কেন্দ্র করে বড়বাড়ি বংশের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তারা কিছুদিন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। হচ্ছে মামলা–মোকদ্দমা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ ভোর ছয়টার দিকে প্রতিপক্ষের লোকজন আজাদ আলীর বাড়িতে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সরাইল-অরুয়াইল সড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত হন আমানত আলীসহ অন্তত ১০ জন। আমানত আলীকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদর হাসপাতালে আমানত আলী মারা যান। নিহত দুজনের মধ্যে আজাদ আলী ছিলেন ব্যবসায়ী আর আমানত আলী ছিলেন কৃষিশ্রমিক।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে আছে। গ্রামে পুলিশ মোতায়েন আছে। গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা