ছবি: সংগৃহীত
সারাদেশ
নাফ নদীতে গুলিবর্ষণ

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি কিশোর জেলে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুতুপালংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জেলেরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোয়াইক্যংয়ের ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সোহেল ও ওবাইদুল্লাহ নৌকাযোগে নদীতে মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, মিয়ানমার সীমান্তের দিক থেকে আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুই জেলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গুলির সময় জেলেরা বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন নাকি মিয়ানমার সীমান্ত অতিক্রম করেছিলেন—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

ঘটনার পর সীমান্ত এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা