সারাদেশ

এবার পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ-এর বেটি আসবেই’

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠলো ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা; জয় শেখ হাসিনা।’ এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কের প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার।

কাউন্টারের ওপরের ডিজিটাল স্ক্রিনে ‘শেখ-এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখাটি প্রদর্শিত হয়। এরপর ভিডিওটি রবিবার দুপুর ৩টার দিকে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের আইডিতে আপলোড করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ভিউ হয়েছে। শেয়ার হয়েছে ৫৯ বার।

জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকালের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা