সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পর্যটন মোটেলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চাঁদাবাজ, অছাত্র, রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিতে জড়িত ব্যক্তিরা রয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। গত শনিবার তারা সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি বাতিলের সময়সীমা বেঁধে দেন।

এদিকে রবিবার সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতা সাকিব মাহাদীর নেতৃত্বে কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল আসে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও সদ্যঘোষিত বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে আসেন। তাদের তোপের মুখে পড়েন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেতাদের মাইক্রোফোন কেড়ে নিয়ে কমিটি বাতিল করার দাবি জানান এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। সেখানে কথা-কাটাকাটি ও তুমুল হট্টগোল হয়। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শিক্ষার্থী মেহেদী হাসান সাহেদ বলেন, পর্যটন মোটেলে রবিবার সন্ধ্যায় পূর্বনির্ধারিত নাগরিক কমিটির মতবিনিময় সভা ছিল। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত কমিটির সদস্যদের ডাকা হয়েছিল। প্রতিবাদে জুলাই আন্দোলনে যুক্ত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিতর্কিতদের নিয়ে সভা করার প্রতিবাদ করেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সদ্যঘোষিত বগুড়া জেলা কমিটি সাত দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন। তারা সাকিব হাসানকে বাদ দিয়ে সংশোধিত কমিটি ঘোষণা করা হবে বলেও আশ্বস্ত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের অনুমোদন দেওয়া বগুড়া জেলা কমিটিতে সরকারি আজিজুল হক কলেজের মাহমুদুল হাসানকে আহ্বায়ক ও সরকারি শাহ সুলতান কলেজের সাকিব খানকে সদস্যসচিব করা হয়েছে। গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজের আজিম উদ্দিনকে মুখ্য সংগঠক ও সরকারি আজিজুল হক কলেজের মো. আইয়ুবকে মুখপাত্র পদ দেওয়া হয়। ছয় মাস মেয়াদি কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে ২৬ জন করে। ২৫ জনকে সংগঠক ও ২৫৪ জনকে সদস্য করা হয়।

কমিটিতে চাঁদাবাজ, অছাত্র, রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিতে জড়িত, বিতর্কিত এবং জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, এমন কিছু ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে শিক্ষাথীদের একাংশ শনিবার বিকেলে বগুড়া জিলা স্কুল ফটকে সংবাদ সম্মেলন করেন। ‘বিতর্কিত কমিটি’ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় নেতাদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা।

বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে চারজন শিক্ষার্থী পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন। ওই চারজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সীমান্ত, সংগঠক তৌকি তাহমিন ও শাহ সুলতান।

সংবাদ সম্মেলনে বগুড়া জিলা স্কুল, সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

উলিপুরে ব্রিজ ভেঙে ৩ বছর, ঝুঁকিতে ২০ হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুরে গুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে যাওয়ার প্রায় তিন বছর পেরিয়ে...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা