সংগৃহীত
সারাদেশ

ধানক্ষেতে বিএনপি নেতার মরদেহ

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে সড়কের পাশের ধানক্ষেত থেকে আব্দুর রশিদ গাইন (৫২) নামে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে মরদেহটি ময়নাতদন্তে পাঠায় মণিরামপুর থানা পুলিশ।

এর আগে সকাল থেকে হাকিমপুর এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে ছিল। দুপুরে পরিবারের সদস্যরা এসে শনাক্ত করে বাড়ি নেওয়ার পথে পুলিশ মরদেহ হেফাজতে নেয়।

আব্দুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে ও ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক।

ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধানক্ষেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের ফোন করেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটি নিশ্চিত হওয়া যায়নি।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজ চলছে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা আছে। আব্দুর রশিদ সেখানে নৈশপ্রহরীর কাজ করতেন। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে কেশবপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ। হাকিমপুর বাবুর মোড়ে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যেতে চাইলে তাদের বুঝিয়ে মরদেহ নিয়ে আসি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা