সারাদেশ

বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

নিজস্ব প্রতিবেদক

টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর তুরাগতীরে ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। সেখানে এবার ৬০ যুগলের বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েরুল হাসান।

বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরন করা হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা