ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইলেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা

রাঙ্গাবালী, পটুয়াখালী(প্রতিনিধি)

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইতে দেখা গেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য কিরন সিকদার নিজ এলাকায় বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছেন। খাসমহল এলাকাসহ আশপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন বলে জানা গেছে।

ভিডিওতে কিরন সিকদারকে বলতে শোনা যায়,
আপনারা কিন্তু পরে পস্তাবেন। তারা কইবে আমাদের তো প্রধানমন্ত্রী হয় নাই, কাজ দেবে কেমনে? তাই এই মূল্যবান ভোট নষ্ট করা যাবে না। আমি বিএনপিতে ভোট দেবো—আমি কিন্তু আওয়ামী লীগের লোক। আপনারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে দলই করেন, ভোটটা আমি দাবি করি।”

ভিডিওতে আরও দেখা যায়, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে এক বাড়িতে গিয়ে ভোট চাইছেন কিরন সিকদার। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই ব্যক্তি বিএনপির প্রার্থীর লিফলেট হাতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কিরন সিকদার বলেন,
আমি দল পরিবর্তন করি নাই। আমার দল নির্বাচন করছে না বলেই আমি বিএনপিতে ভোট চাইছি।

এদিকে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উন্নয়ন, কর্মসংস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সাধারণ মানুষ বিএনপির দিকেই ঝুঁকছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও এখন বিষয়টি অনুধাবন করতে পারছেন যে, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই। সে কারণেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে মাঠে নামছেন।

মৌডুবী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম বেলাল হোসেন বলেন,
এই সমর্থন প্রমাণ করে রাঙ্গাবালীসহ পুরো আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা