ছবি: আমার বাঙলা
সারাদেশ

গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

গজারিয়া প্রতিনিধি

সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই ও গুজব প্রতিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গজারিয়া থানার আয়োজনে রবিবার (৮ ডিসেম্বর) গজারিয়া ইউনিয়ন পরিষদে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু আব্দুল্লাহ। উপ-পরিদর্শক আবু কাউছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এ দেশ আপনার আমার সকলের। তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক পুলিশ প্রশাসন কাউকে ছাড় দিবে না। আপনারা অপরাধীদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, গজারিয়া ইউনিয়নের ৮ নম্বর বিট ইনচার্জ উপ-পরিদর্শক মিজানুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লা ফরি, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুন, গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন, গজারিয়া কলেজের সাবেক জি এস নাসির এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা