সারাদেশ

গলাচিপায় জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১নং আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের সত্যরঞ্জন পাটনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবারের (৮ ডিসেম্বর) ওই সংবাদ সম্মেলনে সত্যরঞ্জন পাটনী বলেন, “আমরা দীর্ঘকাল ধরে পৈত্রিক বসতভিটায় বসবাস করছি এবং নাল জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের বসতভিটা ও জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এই ব্যক্তিরা আমাদের জমির ধান কেটে নিয়ে যাচ্ছে এবং কচু কেটে নিতে আমাদের হুমকি দিচ্ছে। আমাদের সম্মানহানি এবং উচ্ছেদ করার প্রচেষ্টা চলছে। আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল রানী মাঝি, সুখু রানী পাটনি, স্মৃতি রানী পাটনি, মিষ্টি রানী মাঝি, জোৎসনা রানী মাঝি, নুপুর রানী মাঝি, সত্য মাঝি প্রমুখ।

এ সময় তাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাদশা আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমরা গলাচিপা সহকারী জজ আদালতে ১২২৮/২০২১ নম্বর মামলায় ৫৮. সাড়ে ৪২ শতক জমির বণ্টন নিয়ে একটি রায় পাই। উক্ত রায়ের বিরুদ্ধে কিছু ব্যক্তি আপিল করেন, তবে আপীল আদালতও আমাদের পক্ষে রায় দেয়।”

তিনি আরও বলেন, “ফাইনাল ডিক্রী পেয়ে আমরা ০৬/২০২৪ নং দেং ডিক্রী জারি করি এবং বিজ্ঞ আদালতের নির্দেশে অ্যাডভোকেট কমিশনার আমাদের জমিতে মাপঝোপ করে, ঢোলসহ নিশান এবং স্থায়ী পিলার স্থাপন করেন। ফলে, আমরা আমাদের ভূমিতে ধান ফলিয়েছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সম্প্রদায়ের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে সাহায্য চেয়ে বলেন, “আমরা নিজেদের জীবিকা এবং জমি রক্ষার্থে সরকারের সহায়তা কামনা করছি।”

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা