ছবি: সংগৃহীত
সারাদেশ
দুদক বলছে, ব্যাংকের কর্মকর্তারাও জড়িত

এস আলমের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা আত্মসাতের মামলা

চট্টগ্রাম ব্যুরো:

দুর্নীতি দমন কমিশন (দুদক) জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ৯ হাজার ৪২৮ কোটি ৬০ লাখ টাকা আত্মসাত ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলো ঋণ মঞ্জুরির শর্ত ভঙ্গ, অনুমোদনহীন সীমাতিরিক্ত ফান্ডেড ও নন–ফান্ডেড সুবিধা গ্রহণ, প্রয়োজনীয় গ্যারান্টি ছাড়া ঋণ গ্রহণ, তুলনামূলকভাবে কম এফডিআর সংরক্ষণ, নিজস্ব গ্রুপভুক্ত প্রতিষ্ঠান থেকে আমদানি করে ব্যাংকের নির্দেশনা ভঙ্গ, নির্ধারিত সময়ে ঋণ আদায় ব্যর্থতা, মর্টগেজকৃত সম্পত্তি অতিমূল্যায়ন এবং কম সহায়ক জামানত গ্রহণের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে।

দুদক আরও জানিয়েছে, এই কর্মকাণ্ডে জনতা ব্যাংক পিএলসির সাধারণ বীমা ভবন করপোরেট শাখা, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অবৈধ সহযোগিতা ছিল। দুদকের তদন্তে প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯ হাজার ৪২৮ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকার ঋণ আত্মসাতের তথ্য পাওয়া গেছে।

প্রতিষ্ঠানভেদে অভিযোগে দেখা গেছে, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পরিচালকসহ ৩২ জন এককভাবে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাত করেছেন, যা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা