ছবি: সংগৃহীত
সারাদেশ

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (৩১ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করে মোট ১১১ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং মো. নাহিদ।

এসময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা স্টোর থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা, হৃদয় স্টোর থেকে ২৯ কেজি পলিথিন জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা এবং আল-মদিনা স্টোর থেকে ৭ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির কালের কণ্ঠকে বলেন, ‘আমরা মোট ১১১ কেজি পলিথিন জব্দ ও ১৮ হাজার টাকা জরিমানা করেছি।

পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছি।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা