ছবি:সংগৃহীত
রাজনীতি

ইসির ওপর আস্থা রাখছে বিএনপি: মির্জা ফখরুল

আমার বাঙলা ডেস্ক

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে-এমন আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিদ্যমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় দলটি।

সোমবার ( ১৯ জানুয়ারি ) বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শের-ই-বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড তুলে ধরে এসব বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি, গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

মাঠপর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ নাই।’

জিয়াউর রহমানের স্মৃতিচারণা করে বিএনপি মহাসচিব বলেন, তিনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ‘বটমলেস বাস্কেট’ অভিহিত হওয়া বাংলাদেশকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছিলেন।

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি শপথ নিয়েছে বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘এ শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সব অঙ্গসংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবে-এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি।’

শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে মুহিবুর, যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় নিহত

বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমা...

ওয়াইফাই সার্ভিসে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই...

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে সশস্ত্র হামলা: নারীসহ গুলিবিদ্ধ অন্তত ১২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স...

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ...

জার্মানিতে ফিল্মফেস্ট ব্রেমেন পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে আয়োজিত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ বাংলা...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার হওয়া যুব...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা